News Flash

  • Home
  • খেলা
  • সি.কে নাইডু ট্রফি : আজ থেকে মধ্যপ্রদেশের মুখোমুখি ত্রিপুরা
Image

সি.কে নাইডু ট্রফি : আজ থেকে মধ্যপ্রদেশের মুখোমুখি ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি।। ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ত্রিপুরা। সেই লক্ষ্য নিয়েই আজ থেকে মাঠে নামবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কি নাইডু ট্রফি ক্রিকেটে। এম পি ক্রিকেট আকাদেমি মাঠে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে ত্রিপুরা। আসরে ইতিমধ্যে ৪ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১৭ এবং মধ্যপ্রদেশের পয়েন্ট ১৫। ফলে শক্তির বিচারে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবেন বিক্রম দেবনাথ-‌রা। ওই ম্যাচে বাড়ানো হয়েছে ত্রিপুরা দলের শক্তি। রণজি দল থেকে অনূর্ধ্ব-‌২৫ দলে নিয়ে যাওয়া হয়েছে বিক্রম কুমার দেবনাথ, শ্রীদাম পাল এবং অমরেশ দাস। যতটুকু খবর আজ প্রথম একাদশে বিক্রম এবং শ্রীদাম জায়গা পাচ্ছেন। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। জব্বলপুরের ২২ গজ লাল মাটিতে ভরা। ফলে ওই উইকেটে শুরুতে সম্ভবত জোরে বলাররা সুবিধে পারে। তা মাথায় রেখেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে। তবে আজ সকালে শেষবার উইকেট দেখেই সিদ্ধান্ত নিতে চাইছেন কোচ জয়ন্ত দেবনাথ। এদিন সকালে প্রায় দুই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করেন। বিকেলে টলিফোনে ত্রিপুরার কোচ জয়ন্ত দেবনাথ বলেন,”বাংলা ম্যাচের ব্যর্থতা ভুলে মধ্যপ্রদেশ ম্যাচে ঘুরে দাড়াতে ছেলেরা তৈরী। আশাকরি হতাশ করবে না। শ্রীদাম, বিক্রম-‌রা রণজি ট্রফিতে ভালো ব্যাট করেছে। আশাকরি এখানেও রান পাবে। আর ওই দুজন বড় রান পেলেই দলীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বেড়ে যাবে। যা আমাদের ভালো খেলতে সাহায্য করবে”।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top