News Flash

  • Home
  • খেলা
  • বরোদায় জাতীয় মহিলা ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় ফের হার ত্রিপুরার
Image

বরোদায় জাতীয় মহিলা ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় ফের হার ত্রিপুরার

ত্রিপুরা-‌৮০
অন্ধ্রপ্রদেশ-‌৮৩/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। আবারও পরাজিত ত্রিপুরা। এনিয়ে তৃতীয় পরাজয়। এবার কার্যত বিনা লড়াইয়ে আত্মসমর্পন করলেন অন্নপূর্ণা-‌রা অন্ধ্রপ্রদেশের কাছে। বরোদায় অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মহিলাদের ক্রিকেটে। বরোদা ক্রিকেট আকাদেমি মাঠে ত্রিপুরা পরাজিত হয় ৬  উইকেটে। প্রথম ব্যাট নিয়ে ত্রিপুরাপর গড়া মাত্র ৮০ রানের জবাবে অন্রপ্রদেশ   উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অন্ধ্রপ্রদেশের বোলারদের আটোসাটো বোলিং-‌এর সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেননি ত্রিপুরার ক্রিকেটাররা। ত্রিপুরাকে কার্যত একাই গুড়িয়ে দেন অন্ধ্রপ্রদেশের বি অনুষা। তুলে নেন ৫ টি উইকেট। এখানেই থমকে দাড়ায় ত্রিপুরা। একমাত্র ওপেনার মৌচৈতি দেবনাথ ছাড়া তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। মৌচৈতি ৪৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে অম্বিকা দেবনাথ ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১, ঋজু সাহা ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং দলনায়িকা অন্নপূর্ণা দাস ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ত্রিপুরা ২৬.‌১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করতে সক্ষম হয়। অন্ধ্রপ্রদেশের পক্ষে অনুষা ছাড়া এন আর শ্রী ছারানা (‌২/‌১১) এবং ভি পুষ্প লতা (‌২/‌১৩) সফল বোলার।‌‌ জবাবে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।দলের পক্ষে সি এইচ ঝঁাসি লক্ষ্মী ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রানে এবং ই পদ্মজা ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া এন অনুষা ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ২৯ জানুয়ারি ত্রিপুরার শেষ প্রতিপক্ষ ছত্তিশগড়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top