News Flash

Image

বিধানসভা নির্বাচনে একাই লড়বে তিপ্রা মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷  বিজেপির সঙ্গে আঁতাত হলো না তিপরা মথা দলের৷ তিপরা মথা বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে৷ একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দলের সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মন৷  কংগ্রেস ও সিপিএম এর মধ্যে আনুষ্ঠানিকভাবে আঁতাত গঠন হলেও বিজেপির সঙ্গে তিপরা  মথা দলের আঁতাত শেষ পর্যন্ত হলো না৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রদ্যোত কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপরা মথা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের লিখিত প্রতিশ্রুতি দাবি করেছিল৷ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রধান এবং দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের দফায় দফায় আলোচনা হয়েছে৷ সড়ক সর্বশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপরা মথা  দলের শীর্ষস্থানীয় নেতাদের দিল্লিতে উড়িয়ে নিয়ে নিয়েছিলেন৷ রাজনৈতিক মহল ধারণা করেছিল হয়তো বিষয়টি নিয়ে কোন ধরনের মধ্যপন্থা অবলম্বন করে আঁতাত গঠন হবে৷ কিন্তু তিপ্রাল্যান্ড গঠনের লিখিত সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়ায় আঁতাত ভেস্তে গেছে৷ তিপরা মথা দলের সুপ্রিমো স্পষ্টভাবে জানিয়েছেন তারা এককভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তিনি জানান তারা জয়ী হন বা না হন তাতে কিছু আসে যায় না৷ তারা তিপ্রা ল্যান্ডের দাবীতে অনঢ় থাকবেন৷ জাতির সঙ্গে তিনি বেইমানি বা বিশ্বাসঘাতকতা করতে পারবেন না বলেও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন৷ স্বাভাবিক কারণেই বিজেপি এককভাবেই নির্বাচনে  নামছে৷ বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও বিরোধী জোটের বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছে৷ যদিও জোট সঙ্গী কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনো কিছুটা মতভেদ রয়ে গেছে৷ সে কারণেই কংগ্রেস দল এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি৷ ২৫ জানুয়ারি কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানালেও কার্যত এআইসির সিলমোহর না পড়ায় এখনো পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি৷ এদিকে জানা গেছে সিপিএমের কাছে কংগ্রেস দুটি আসনে অদল বদল করার জন্য দাবী জানিয়েছে৷ কংগ্রেস দল সূর্যমনীনগর এবং কমলপুর বিধানসভা কেন্দ্রের বদলে বাধার ঘাট এবং মজলিশপুর বিধানসভা কেন্দ্রটি দাবি করেছে৷ দলের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে৷ আলোচনা ইতিবাচক বলেও সূত্রটি জানিয়েছে৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top