News Flash

  • Home
  • দেশ
  • বানিহাল থেকে শুরু কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা; সর্বত্র কড়া নিরাপত্তা বেষ্টনী, অংশ নিয়েছেন ওমর আব্দুল্লাহ
Image

বানিহাল থেকে শুরু কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা; সর্বত্র কড়া নিরাপত্তা বেষ্টনী, অংশ নিয়েছেন ওমর আব্দুল্লাহ

জম্মু, ২৭ জানুয়ারি (হি.স.): প্রবল ঠান্ডা ও নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহাল রেল স্টেশনে, ৪৪ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শুক্রবার সকালে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। রাহুল গান্ধীর মতোই ওমর আব্দুল্লাহর পরনেও ছিল সাদা টি-শার্ট।

এদিন ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে এই পদযাত্রা কংগ্রেস নেতার ভাবমূর্তি ঠিক করার জন্য নয়, বরং দেশের পরিস্থিতি ও পরিবেশ পরিবর্তনের জন্য করা হচ্ছে।” ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, “৮ বছর হয়ে গিয়েছে, এই সময়ে জম্মু ও কাশ্মীরে কোনও ভোট হয়নি। সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এই প্রথমবার ভোটের ক্ষেত্রে এত দীর্ঘ ব্যবধান রয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ দিনগুলিতেও এমন পরিস্থিতি ছিল না।”

প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রা শুক্রবারই কাশ্মীরে প্রবেশ করবে, বানিহাল থেকে শুরু হওয়া যাত্রা কাশ্মীরে প্রবেশের প্রাক্কালে অনন্তনাগের ভেসু এলাকা দিয়ে যাবে। কাজিগুন্দ থেকেও অনেকে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top