ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। চতুর্থ জয় পেলো জি বি প্লে সেন্টার। পাশাপাশি কেটে নিলো সেমিফাইনালের টিকিম। সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। শুক্রবার নিপকো মাঠে অনুষ্ঠিত ম্যাচে জি বি ৯ উইকেটে পরাজিত করে জুটমিল কোচিং সেন্টারকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জি বি-র বোলারদের সাড়াশি আক্রমণের মুখে ২২গজে লুটিয়ে পড়ে জুটমিলের ক্রিকেটাররা। দল মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আকাশ সরকার ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০, জয়দীপ সরকার ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। জি ইব-র ছোটন মিঁয়া (৩/২০), ডার্ণিয়েল চক্রবর্তী (২/২) এবং ময়াঙ্ক মাভি (২/১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে জি বি ৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুল নেয়। ওপেনার রাহুল বর্মন ১৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে আউট হলেও অপর ওপেনার অনিক দাস ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যায়।

চতুর্থ জয় ছিনিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখলো জি.বি.পি.সি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















