News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে মনোনয়ন জমা দিলেন আমরা বাঙালী প্রার্থী
Image

খোয়াইয়ে মনোনয়ন জমা দিলেন আমরা বাঙালী প্রার্থী

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ বুধবার খোয়াই বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিল আমরা বাঙালি দল৷ দলের প্রার্থী কিশোর রায় দলীয় নেতাদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে বুধবার মনোনয়নপত্র দাখিল করেন৷  বুধবার  ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বিজয় সিনহার নিকট মনোনয়নপত্র দাখিল করল আমরা বাঙালি দল৷ প্রথমেই রিটার্নিং অফিসার বিজয় সিনহার নিকট মনোনয়নপত্র তুলে দেন ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের আমার বাঙালি দলের প্রার্থী কিশোর রায়৷ মনোনয়ন দাখিল পর্বে উনার সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা আমরা বাঙালি দলের নেতৃত্ব গৌতম ঘোষ সহ অন্যান্যরা৷ মনোনয়ন দাখিল শেষে বিশিষ্ট আইনজীবী তথা আমরা বাঙালি দলের নেতৃত্ব গৌতম ঘোষ বলেন, বর্তমানে শাসক দলের সময়ে একটা ছোট্ট অংশের উন্নয়ন হয়েছে৷ আমরা বাঙালি দলকে মানুষ সুযোগ দিলে সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে দল৷ উল্লেখ থাকে যে, সারা রাজ্যেই শাসক দল সহ প্রধান বিরোধী দলগুলি যেখানে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি এবং এখনো মনোনয়ন দাখিল করেনি সেখানে খোয়াই  মনোনয়ন দাখিল পর্ব সেরে নিয়েছে আমরা বাঙালি দল৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top