News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রেসিডেন্সির সামনের ফুটপাতের উপর মণ্ডপেই বসল সরস্বতীর মূর্তি
Image

প্রেসিডেন্সির সামনের ফুটপাতের উপর মণ্ডপেই বসল সরস্বতীর মূর্তি

কলকাতা, ২৫ জানুয়ারি (হি. স.) : প্রেসিডেন্সির সামনের রাস্তার ফুটপাতের উপর তৈরি হওয়া মণ্ডপেই বসল সরস্বতীর মূর্তি। বৃহস্পতিবার এই মূর্তিই ধুমধামের সঙ্গে পূজিত হবেন।

বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান দিকের ফুটপাত ঘেঁষে ছোট মণ্ডপ তৈরি করা হয়। সেখানেই বসানো হয় সরস্বতীর মূর্তি। প্রেসিডেন্সির টিএমসিপির আহ্বায়ক প্রান্তিক চক্রবর্তী বলেন, ‘‘আমরা গতকাল পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পেয়ে বাইরেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছি। আগেও বলেছি সংঘাত চাই না। তাই এই সিদ্ধান্ত। আশা করি, ভবিষ্যতে কখনও না কখনও ক্যাম্পাসের ভিতরেও পুজো হবে।’’

তৃণমূল ছাত্র পরিষদ আগেই জানিয়েছিল, সরস্বতী পুজো ক্যাম্পাসে নয়, হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে। সেই মতো ফুটপাতের উপরেই তৈরি হয়েছে মণ্ডপ। আনা হয়েছে সরস্বতীর মূর্তিও।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top