News Flash

  • Home
  • দেশ
  • আইএসএফ-এর সমাবেশে শামিল বিজেপিও
Image

আইএসএফ-এর সমাবেশে শামিল বিজেপিও

কলকাতা, ২৫ জানুয়ারি (হি. স.) : আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদে পথে নামল বিজেপিও। একদিকে যখন বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে আইএসএফের সঙ্গে সুর মিলিয়েছে বামেরা, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি হাতে পথে নামলেন বিজেপির সংখ্যালঘু সেলের সমর্থকেরা।

বিজেপি সমর্থকদের দাবি, আইএসএফের সঙ্গে আদর্শগত মিল না থাকলেও নওশাদ একজন বিরোধী দলের বিধায়ক। তাই তাঁর মুক্তির দাবি জানাচ্ছেন তাঁরা। পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করেছে বলেও দাবি করেছে গেরুয়া শিবির। বিজেপি বিরোধী শুধু নয়, রাজনৈতিক মহলের মতে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে আদর্শগতভাবেও অনেক অমিল রয়েছে বিজেপির। তাই বুধবার বিজেপির এই মিছিল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি এই প্রসঙ্গে বলেন, ‘আইএসএফের সঙ্গে আদর্শগত মিল নেই, কিন্তু পুলিশ নওশাদ ভাই-কে যেভাবে অত্যাচার করেছে, অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সংখ্যালঘু ভাইদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, তা দেখে বিজেপির সংখ্যালঘু সেল ঘরে বসে থাকবে না। আমরা রাজ্য জুড়ে প্রতিবাদে নামছি।’

সংখ্যালঘু সেলের আরও দাবি, রাজ্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। এই প্রসঙ্গে বগটুই-এর ঘটনার কথাও মনে করাচ্ছেন তাঁরা। এদিন মুরলীধর সেন লেনে বিজেপির অফিস থেকে সংখ্যালঘু সেলের একটি ছোট মিছিল বার হয়। নওশাদের মুক্তির দাবিতে স্লোগান দেন তাঁরা।

Releated Posts

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): কলকাতার মধ্যাঞ্চলের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 19, 2026

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top