News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বারবিলে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসত ঘর
Image

বারবিলে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল বসত ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাই এক বাড়ি৷ভস্মীভূত একটি বসত ঘর৷আগুনের লেলিহান শিখা থেকে বাঁচানো যায়নি কোন কিছুই৷বাড়ির লোকজনদের পরিধেয় বস্ত্র ছাড়া সবকিছুই পুড়ে ছাই৷নিঃস্ব রিক্ত হলেন একটি পরিবার৷ ঘটনা বুধবার দুপুর একটা নাগাদ খোয়াই থানাধীন বারবিল এলাকায়৷ বারবিল এলাকার জনৈক্য গৌরাঙ্গ বিশ্বাসের রান্নাঘরে আচমকা আগুন লাগে৷পরে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়ীতে৷পাড়া-প্রতিবেশী ও দেখতে পেয়ে সাথে সাথে আগুন নেবানোর কাজে নেমে পড়ে৷ খবর পেয়ে নিরাপদ দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়৷ আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ নিয়ন্ত্রণে আনার আগেই একটি বসতঘর সহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই৷পরিবারের লোকজন সহ শীতের রাতে আশ্রয় নিয়ে মাথা গোঁজার ঠাঁইও আর রইলোনা৷বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন গৌরাঙ্গ বিশ্বাস৷ মাথায় হাত তার৷জীবন জীবিকার পথ রুদ্ধ হয়ে গেল এক নিমেষে৷বাড়ীতে কমকরেও সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে জানা গেছে৷ প্রাথমিক তদন্তে আগুন লাগার সূত্রপাত গ্যাস সিলিন্ডার থেকে বলে জানা যায়৷
এদিকে উদয়পুর টাউন সোনামুড়া এলাকায়  ভয়াবহ অগ্ণিকাণ্ডে বিস্মীভূত ৩টি বসতঘর৷ জানা যায় বাড়ির মালিকের নাম আবুল মিয়ার৷ ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে দমকলের  দুইটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আসে৷ জানা যায় কারেন্টের চুলা থেকে  অগ্ণি কান্ডের ঘটনাটি ঘটেছে৷ আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকার  জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ যাবতীয় কাগজপত্র একাংশই পুড়ে যায় বলে  জানান বাড়ির মালিক৷  অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছে রাস্তার পাশে গাড়ি দাড় করিয়ে রাখার  জন্য বেশ খানিকটা  সময়  লেগে যায়৷   এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top