News Flash

  • Home
  • খেলা
  • ভিকি, দেবরাজের লড়াকু ব্যাটিংয়ে জয় দিয়ে সূচনা সোনামুরার
Image

ভিকি, দেবরাজের লড়াকু ব্যাটিংয়ে জয় দিয়ে সূচনা সোনামুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। সোনামুরা যেমন লড়েছে, তেমন জিতেছে। এককথায় কষ্টার্জিত জয় পেয়েছে সোনামুড়া প্রতিপক্ষ কৈলা শহরকে তিন উইকেটের ব্যবধানে হারিয়ে। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটের লীগ ম্যাচ। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে সোনামুরার অধিনায়ক অনিরুদ্ধ সাহা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।  ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কৈলাসহর নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোহাম্মদ আলবাহারের ৩৯ রান, সহেল দেববর্মার ৩৩ রান উল্লেখযোগ্য। অভীক পালও পেয়েছে ৩০ রান। তবে অতিরিক্ত খাতে ৩৫ রান তাদের অনেকটা সহযোগিতা করেছে। সোনামুরার বোলার রাজীব সাহা, অরিন্দম বর্মন ও বিকাশ মজুমদার প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সোনামুরা ৪৬ ওভার ২ বল খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ভিকি দাস ৫১ রানে আউট হলেও দেবরাজ দে ৫৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। তবে রাজীব সাহা দুর্দান্ত খেলে ১৪ রানে অপরাজিত থেকে দেবরাজকে দারুন সঙ্গ দিয়েছে। কৈলাশহরের সৈকত দাশগুপ্ত দুটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের দেবরাজ দে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top