ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। প্রীতি ফুটবল ম্যাচে জয়ী ক্রিকেট অ্যাসোসিয়েশন। মূলতঃ আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আজ, সোমবার বেলা ২টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এস্ট্রোটার্ফ সিনথেটিক গ্রাউন্ডে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বনাম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সৌভ্রাতৃত্বপূর্ন এই ম্যাচে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন একাদশ দুই-শূন্য গোলে জয়লাভ করেছে। বিজয়ী দলের পক্ষে সন্দীপ দাস ও তিমির চন্দ গোল দুটি করেন। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্বে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার এবং প্রাক্তন ক্রিকেটার রজত কান্তি সেনগুপ্ত প্রমূখ উপস্থিত ছিলেন। উপভোগ্যকর এই প্রদর্শনী ফুটবল ম্যাচ দারুন ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রীতি ফুটবল ম্যাচে টিসিএ একাদশ জয়ী
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















