News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য প্লেইট গ্রুপ : ১ রানে খোয়াইকে হারিয়ে দুরন্ত জয় সাব্রুমের
Image

সিনিয়র রাজ্য প্লেইট গ্রুপ : ১ রানে খোয়াইকে হারিয়ে দুরন্ত জয় সাব্রুমের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। শ্বাসরুদ্ধকর ম্যাচ। তাতে ১ রানে জয় পেলো সাব্রুম মহকুমা। জয়ের জন্য শেষ ১৬ বলে দরকার ছিলো খোয়াই মহকুমার ৩ রান। কিন্তু নিজের ষষ্ঠ ওভার করতে এসে সৌরভ চক্রবর্তী তুলে নেয় অর্কদ্যোতি দেবকে। শেষ পর্যন্ত ১ রান কম থাকতেই খোয়াই ১০ উইকেট হারিয়ে ফেলে । বাইখোড়া স্কুল মাঠে তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে সাব্রুম মহকুমা ১ রানে পরাজিত করে খোয়াই মহকুমাকে। সোমবার সকালে সাব্রুম মহকুমা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১৫২ রান করে। দলের পক্ষে সুপ্রকাশ গোস্বামী ২০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,গোবিন্দ দেবনাথ ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩,বাপ্পি ত্রিপুরা ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২বং সৌরভ চক্রবর্তী ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। খোয়াই মহকুমার পক্ষে সুজিৎ চন্দ্র দেব (‌৪/‌৩১) এবং সুরজ সরকার (‌২/‌২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে‌‌ খোয়াই মহকুমা ৩৮.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুমন দেববর্মা ৫১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪,প্রশান্ত দাস ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮,পার্থ সবর ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং অভিরাজ বিশ্বাস ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। সাব্রুমের  পক্ষে মতি ত্রিপুরা (‌৩/‌২৬) এবং রণজিৎ দেবনাথ (‌৩/‌৩১) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top