News Flash

  • Home
  • দিনের খবর
  • ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন নেতাজি : প্রধানমন্ত্রী
Image

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন নেতাজি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন নেতাজি। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “পরাক্রম দিবসে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করছি এবং ভারতের ইতিহাসে তাঁর অতুলনীয় অবদানকে স্মরণ করছি। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আমরা ভারতের স্বার্থে তাঁর দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে কাজ করছি।”

সোমবার কৃতজ্ঞ চিত্তে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে দেশ।১৮৯৭ সালের এই দিনেই ওডিশার কটকে নেতাজির জন্ম হয়। দেশের মানুষকে, বিশেষ করে যুবাদের নেতাজির আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত করতে এবং প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়তা বজায় রাখার শিক্ষা দিতে প্রতিবছর ২৩ জানুয়ারি পরাক্রম দিবস হিসাবে পালিত হয়।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top