News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত-চিন সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে দেখা করলেন জেনারেল মনোজ পান্ডে
Image

ভারত-চিন সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে দেখা করলেন জেনারেল মনোজ পান্ডে

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : সোমবার অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্তে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। তিনি ভারতীয় সৈন্যদের সাথেও দেখা করেন।জেনারেল পান্ডে অরুণাচল প্রদেশের পূর্বে এলএসি বরাবর এলাকা পরিদর্শন করেন। এই সময় তিনি তীক্ষ্ণ নজরদারি বজায় রাখার জন্য সৈন্যদের প্রশংসা করেন। তিনি সবাইকে সমান উদ্যম ও নিষ্ঠার সাথে তদারক হওয়ার আহ্বান জানান।

সীমান্তের কমান্ডিং অফিসাররা সেনাপ্রধানকে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তাওয়াংয়ে চিনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের ছয় সপ্তাহ পর সেনাপ্রধান রাজ্যটি পরিদর্শন করেন। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৩ জানুয়ারি তাওয়াং সফর করেছিলেন। রাজনাথ সীমান্ত নিরাপত্তা সংস্থার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top