News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় চুরাইকাঠ সহ গাড়ি আটক করল বনকর্মীরা
Image

তেলিয়ামুড়ায় চুরাইকাঠ সহ গাড়ি আটক করল বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তর রবিবার রাতে বেশকিছু চোরাই কাঠ সহ একটি গাড়ি আটক করতে সক্ষম হয়৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন চাকমা ঘাট এলাকায়৷  দিনের পর দিন বনদপ্তরের উদাসীনতার কারনে আঠারোমুড়া সহ বড়মুড়া পাহাড়ের মূল্যবান গাছ চুরি করে নিয়ে যাচ্ছে বনদস্যুরা৷ এই বন দস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কখনো বনদপ্তরের কর্মীরা সাফল্য পায়৷ আবার কখনো সাফল্য পায় না৷ তবে সফলতার হার তুলনা মূলক ভাবে কম৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তর রবিবার রাতে বেশকিছু চোরাই কাঠ সহ একটি গাড়ি আটক করতে সক্ষম হয়৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন চাকমা ঘাট এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের কর্মীদের নিকট রবিবার রাতে গোপন সংবাদ আসে একটি গাড়িতে করে চোরাই কাঠ পাচার করা হচ্ছে৷ সেই সংবাদের ভিত্তিতে বনদপ্তরের কর্মীরা ওত পেতে বসে চাকমা ঘাট এলাকায়৷ দীর্ঘ প্রতীক্ষার পর ভোররাতে কাঠ বোঝাই গাড়িটিকে আটক করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা৷ তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান বনদপ্তরের এক কর্মী৷ তিনি আরো জানান আটক গাড়িটিতে অপর একটি নাম্বার প্লেইট লাগানো ছিল৷ উদ্ধারকৃত কাঠ সহ গাড়ির মূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা বলে জানা যায়৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top