News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছয় আগরতলা কেন্দ্রে কংগ্রেস ও সিপিএমের একসাথে প্রচার সজ্জা কর্মসূচি
Image

ছয় আগরতলা কেন্দ্রে কংগ্রেস ও সিপিএমের একসাথে প্রচার সজ্জা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷  রাজধানী আগরতলা শহর ও শহর সংলগ্ণ এলাকায় বিরোধী জোট কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে প্রচারসজ্জা ও প্রচার চালানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ এর অঙ্গ হিসেবে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪৬ নম্বর  বুথের এস ডি ও চৌমুহনী থেকে ডনবক্সো সুকল ও নন্দনগর রোডে প্রচারসজ্জা করা হয়৷  কংগ্রেস এবং সিপিআইএম রাজার বিভিন্ন বিধানসভা এলাকায় যৌথভাবে প্রচারসজ্জা ও নির্বাচনী প্রচার করার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে শুরু করেছে৷ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৪৬ নম্বর  বুথের এস ডি ও চৌমুহনী থেকে ডনবক্সো সুকল ও নন্দনগর রোডে প্রচারসজ্জা করা হয়৷ এলাকার কংগ্রেস নেতা শ্যামল পাল জানিয়েছেন এবারের নির্বাচনে শাসক দল বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে৷ তিনি অভিযোগ করে বলেন বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে কংগ্রেস এবং সিপিএমের প্রচারসজ্জা নষ্ট করে দিচ্ছে৷ কংগ্রেস এবং সিপিআইএম দিনের বেলা প্রজা সজ্জা করে গেলে রাতেই তারা ওইসব প্রচারসজ্জা নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ করা হয়৷ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৫ নং বুথে সমস্ত প্রচারসজ্জা নষ্ট করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ শাসক দলের কাউন্সিলর এবং নেতাদের সামাজিক সুসম্পর্ক বজায় রাখার মত মানসিকতা নেই বলে তিনি অভিযোগ করেন৷ তাদের পায়ের তলার মাটি নেই বলেই তারা সন্ত্রাস চালাচ্ছে এবং প্রচন্ড নষ্ট করে দিচ্ছে বলে তিনি অভিযোগ এনেছেন৷ জনগণ গত পাঁচ বছরে বিজেপির শাসনে অতিষ্ঠ হয়ে কংগ্রেস সিপিআইএম জোট প্রার্থীদেরকেই বিপুল ভোটে জয়ী করবেন বলে কংগ্রেস নেতা শ্যামল পাল আসা ব্যক্ত করেছেন৷

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top