News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর ছবিতে কালি লেপে দেয়ায় ক্ষুব্দ বিজেপির প্রতিনিধি দল দ্বারস্থ হল নির্বাচন কমিশনের
Image

প্রধানমন্ত্রীর ছবিতে কালি লেপে দেয়ায় ক্ষুব্দ বিজেপির প্রতিনিধি দল দ্বারস্থ হল নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ নির্বাচনের কাজে যুক্ত একাংশ কর্মী ইচ্ছা করে প্রধানমন্ত্রীর মুখ কালি দিয়ে লেপে দিচ্ছে৷ এটা অপরাধ মূলক কান্ড৷  একাধিক ইস্যুতে সোমবার নির্বাচন কমিশনের দারস্থ হয়ে দাবী জানায় প্রদেশ বিজেপি-র এক প্রতিনিধি দল৷ নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ রাজ্য বিজেপির নেতৃত্বরা৷ মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে প্রদেশ সহ- সভাপতি ডাঃ অশোক সিনহা, প্রদেশ নেতৃত্ব বলাই গোস্বামী সহ বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে  ডেপুটেশন প্রদান করে৷৷ সোমবার অফিস লেন স্থিত জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে মুখ্য নির্বাচনী  আধিকারিক কিরণ গীত্যে, জেলা পুলিশ সুপার শংকর দেবনাথ , জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক  দেবপ্রিয় বর্ধন এর সাথে মিলিত হয়ে সার্বিক বিষয় তুলে ধরেন বিজেপি নেতৃত্বরা৷ পরে মন্ত্রী রতন লাল নাথ জানান নির্বাচন শান্তি পূর্ণ হওয়ার ক্ষেত্রে কিছু দায়িত্ব থেকেই এই সাক্ষাৎকার৷  কিছু কিছু স্থানে সমস্যা হচ্ছে৷ সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেন সঠিক ভাবে ব্যবস্থা নেয় তার দাবী জানানো হয়েছে৷ নির্বাচনের কাজে যুক্ত একাংশ কর্মী ইচ্ছা করে প্রধানমন্ত্রীর মুখ কালি দিয়ে লেপে দিচ্ছে৷ এটা অপরাধ মূলক কান্ড৷ তাই যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানায় প্রদেশ বিজেপি৷

Releated Posts

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top