News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্দামান ও নিকোবরের ২১টি দ্বীপের নামকরণ সম্পন্ন, নেতাজিকে উৎসর্গকৃত জাতীয় স্মৃতিসৌধের মডেল উন্মোচিত
Image

আন্দামান ও নিকোবরের ২১টি দ্বীপের নামকরণ সম্পন্ন, নেতাজিকে উৎসর্গকৃত জাতীয় স্মৃতিসৌধের মডেল উন্মোচিত

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার পরাক্রম দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি নামহীন দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পরম বীর চক্র জয়ী ২১ জনের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে। পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

সুবেদার মেজর সঞ্জয় কুমার, সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব (অব.), নায়েব সুবেদার বানা সিং, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, মেজর সোমনাথ শর্মা, সুবেদার এবং ক্যাপ্টেন (ল্যান্স নায়েক) করম সিং, দ্বিতীয় লেফটেন্যান্ট রাম রঘোবা রানে, নায়ক যদুনাথ সিং-সহ ২১ জন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত সর্বাগ্রে” এটাই ছিল ২১ জন পরমবীরের একমাত্র প্রতিজ্ঞা; এই দ্বীপগুলির নামকরণে তাঁদের সংকল্প চিরকালের জন্য অমর হয়ে গেল। আন্দামানের সম্ভাবনা বিশাল, বিগত ৮ বছরে দেশ এ লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর বলিষ্ঠ নেতৃত্বে গৃহীত সমস্ত সিদ্ধান্ত অবশ্যই ভারতের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংযোগকে স্বীকার করে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top