News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটে ‌নিরুপমের হাত ধরে জয় দিয়ে আসর সূচনা সদরের
Image

রাজ্য ক্রিকেটে ‌নিরুপমের হাত ধরে জয় দিয়ে আসর সূচনা সদরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি।। সহজ জয় দিয়ে আসর শুরু করলো শক্তিশালী সদর মহকুমা। অনেকটা হেলায় পরাজিত করলো শান্তিরবাজার মহকুমাকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেট (‌এলিট  বিভাগ) প্রতিযোগিতায়। এম বি বি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে সদর মহকুমা ৯ উইকেটে পরাজিত করে শান্তিরবাজার মহকুমাকে। নিরুপম সেন চৌধুরির অলরাউন্ড পারফরম্যান্সে সদর সহজ জয় পায়। একঝঁাক ত্রিপুরা দলের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গড়া সদর দলের শক্তি শান্তিরবাজার থেকে অনেক বেশী তা ম্যাচ শুরুর আগেই জানা ছিলো। দেখার ছিলো কতটা চ্যালেঞ্জ শান্তিরবাজারের ক্রিকেটাররা ছুড়ে দিতে পারে। কার্যত কিছুই হলো না। বিনা লড়াইয়েই যেনও জয় পেয়ে গেলো সদর মহকুমা। সকাল টসে জয়লাভ করে শান্তিরবাজারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান সদরের অধিনায়ক। কিন্তু নিরুপম সেন চৌধুরি (৩/‌৮‌) এবং দীপ্তনু চক্রবর্তীর (‌৩/‌১৩) ভিলকিতে কুপোকাৎ হয়ে যায় শান্তিরবাজার। দল ৩১.‌২ ওভার ব্যাট করে মাত্র ৮৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার শান্টু মজুমদার ৯৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪২,জনক রিয়াং ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং রাজদ্বীপ দত্ত ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। সদরের পক্ষে নিরুপম, দীপ্তনু ছাড়া ভিকি সাহা (২/‌২৯‌) সফল বোলার।জবাবে খেলতে নেমে সদর মহকুমা ১৩.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলনায়ক বিশাল ঘোষ ৩১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রানে করে আউট হলে সম্রাট সিনহা এবং নিরুপম সেন চৌধুরি অপরাজিত থেকে দলকে কাঙ্খিত জয় এনে দেন। সম্রাট ৩৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৪ রানে এবং নিরুপম ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রানে অপরাজিত থেকে যান।‌‌‌‌‌

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top