News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার নাম না নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শুভেন্দুর
Image

মমতার নাম না নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শুভেন্দুর

দুর্গাপুর, ২১ জানুয়ারি (হি. স.) : মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। কুন্তলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও এদিন তোপ দাগতে দেখা যায় শুভেন্দুবাবুকে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তাঁর সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান শুভেন্দুবাবু। বলেন, “শিক্ষাব্যবস্থায় যে দুর্নীতি সামনে এসেছে, হাজার হাজার চাকরি বিক্রি করা হয়েছে, আজকেও যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছে। হাতনাতে ধরা পড়েছে। এতেই প্রমাণিত শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে শুধু পার্থ-অর্পিতা যুক্ত নয়, শুধু মানিক-সুবিরেশরা যুক্ত নয়, আরও অনেকেই যুক্ত আছে। আক্রান্ত বিচার ব্যবস্থা। এটাও আজ বহু চর্চিত বিষয়। একটা সময় বামফ্রন্টের চেয়ারম্যান বলতেন, লালা বাংলা ছেড়ে পালা। কিন্তু, এখন বাংলার শাসক, এবং শাসকের মূল নেত্রী সব সীমা লঙ্খন করছেন। হাইকোর্টের বিচারপতিকে অপমান করার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা বার কাউন্সিলে জমা করেছেন। এই উদাহরণ আপনি গোটা দেশে পাবেন না।”

দুর্গাপুরে ২ দিনের সাংগঠনিক বৈঠকে বসে বিজেপি। যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ অনেক বিজেপি নেতা। দুর্গাপুরের সিটি সেন্টারে ফরচুনে আয়োজন করা হয় বৈঠকের। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। সেখানেই ফের একবার একাধিক ইস্যুতে রাজ্য সরকারের চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেন নন্দীগ্রামের বিধায়ক।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top