News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দলীয় কর্মীকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে এবং প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে ২৩শে জানুয়ারি কমলপুর মহকুমা ১২ ঘন্টা বনধের ডাক তিপরা মথার
Image

দলীয় কর্মীকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে এবং প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে ২৩শে জানুয়ারি কমলপুর মহকুমা ১২ ঘন্টা বনধের ডাক তিপরা মথার

আমবাসা(ত্রিপুরা), ২১ জানুয়ারি(হি. স.) : দলীয় কর্মীকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে এবং প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে ১২ ঘন্টা কমলপুর মহকুমা বনধের ডাক দিয়েছে তিপরা মথা। আগামী সোমবার নেতাজি সুভাষ বন্দ্র বসুর ১২৬ তম জন্মদিবসেই এই বনধের ঘোষণা দিল প্রদ্যোত কিশোরের দল। শনিবার ধলাই জেলায় কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন স্থানীয় নেতৃত্ব।
গত ১৯ জানুয়ারি রাতে বাড়ি ফেরার পথে ৪৬ সুরমা বিধানসভার যোগেন্দ্র পাড়ায় নৃশংসভাবে খুন হন তিপরা মথা কর্মী এবং বিধানসভা নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী প্রণজিৎ নমঃ শুদ্র। পরদিন শবদেহ নিয়ে কমলপুরে শোকমিছিল করতে গেলে এড়ারপাড়ে মিছিল আটকে দেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সামান্য ধ্বস্তাধ্বস্তির পর দেহ নিয়ে সুরমা ফিরে যান দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। এরই প্রতিবাদে শনিবার কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন মথা নেতৃত্ব। কর্মী খুন এবং প্রশাসনিক অসহিযোগিতার তীব্র নিন্দা জানান তাঁরা। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন নেতৃবৃন্দ। এই পরিপ্রেক্ষিতে সোমবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে ১২ ঘন্টা মহকুমা বনধের ঘোষণা দিয়েছে তিপরা মথা। বনধের ঘোষণায় স্থানীয় মানুষজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রে তিপরা মথা নেতৃবৃন্দ কুমার হালাম, মহিলা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যা মেরি দেববর্মা, খোয়াই জেলা সভাপতি তপন দেববর্মা, সুরমা ব্লক সভাপতি তুষার কান্তি দেববর্মা এবং সিটিজেন ফোরামের সুরমার দায়িত্বপ্রাপ্ত শ্যামল সরকার প্রমুখ।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top