News Flash

Image

রাউৎখলায় আটক নয়জন বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷  রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাকমুহুর্তে শনিবার রাউৎখলা থেকে আটক নয় জন বাংলাদেশী রোহিঙ্গা৷ তাদের  তুলে দেওয়া হয় বিশালগড় থানা পুলিশের হাতে৷ জানাযায় বিশালগড় রাউৎখলার এলাকাবাসীদের নজরে আসে সাতজন মহিলা , দুজন পুরুষ ঘোরাফেরা করছে৷  তাদের কথাবার্তার মধ্যেও রয়েছে অসংলগ্ণতা৷  এরপরই এলাকাবাসী তাদেরকে আটক করে৷  পরিচয় জানা যায় প্রত্যেকেই বাংলাদেশী রোহিঙ্গা৷ রাজ্যের কোন এক ব্যক্তি তাদেরকে বাংলাদেশ থেকে এই রাজ্যে অবৈধভাবে নিয়ে আসেন৷ নির্বাচনের আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে রোহিঙ্গাদের ভারতে প্রবেশ নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এলাকাবাসীর খবর দেয় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ আটক রোহিঙ্গাদের উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায়৷ তবে জানা যায় নয় জন রোহিঙ্গা আটক হওবার আগে একটি গাড়ি করে গোলাঘাটি চলে যায় প্রায় ১২ থেকে ১৪ জন রোহিঙ্গা৷ একটি চক্র তাদের সিমান্ত পারপার করে নিয়ে আসতে সক্রিয় রয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top