News Flash

  • Home
  • বিদেশ
  • সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, আহত ২ সেনা
Image

সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, আহত ২ সেনা

ওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.) : সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। শুক্রবারের এই হামলায় দুই সেনা আহত হয়েছেন। হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে পরপর তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা গেলেও তৃতীয়টি আঘাত হানে ঘাঁটিতে। এতেই দুই সেনা আহত হন।এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন।

সেন্টকমের মুখপাত্র জো বুচিনো বলেছেন, এই ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা জোট বাহিনী ও বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেওয়াসহ সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। এবং আইএসআইএলের বিরুদ্ধে লড়াইকে বিপন্ন করে। তবে কারা এটি করেছে সে বিষয়ে কোনও বক্তব্য দেননি জো বুচিনো।

উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সিরিয়ার যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে মার্কিন জোটটি ২০১৬ সালে ঘাঁটি স্থাপন করেছিল।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top