News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
Image

কর্ণাটকে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার কর্ণাটকের ইয়াদগির জেলার কোদাকাল-এ সেচ, পানীয় জল এবং জাতীয় মহাসড়ক সম্পর্কিত উন্নয়নমূলক প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ইয়াদগিরে জল নিরাপত্তা, কৃষকদের কল্যাণ এবং সংযোগ সম্পর্কিত প্রকল্পগুলি শুরু করা হচ্ছে, যা এই অঞ্চলকে ব্যাপকভাবে উপকৃত করবে। তিনি বলেন, আগামী ২৫ বছরের জন্য দেশ নতুন সংকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এই ২৫ বছর প্রতিটি ব্যক্তি এবং দেশের প্রতিটি রাজ্যের জন্য অমৃত কাল। এই সময়ের মধ্যে আমাদের উন্নত ভারত গড়তে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার ইয়াদগিরসহ দেশের এ ধরনের শতাধিক জেলায় উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি শুরু করেছে। বিগত সরকার যেসব জেলাকে পিছিয়ে থাকা জেলা ঘোষণা করেছিল, আমরা সেসব জেলায় উন্নয়নের আকাঙ্খাকে উৎসাহিত করেছি। তিনি বলেন, আমাদের সরকার ভোট ব্যাংকের রাজনীতি নয়, উন্নয়নের জন্য।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top