News Flash

  • Home
  • দিনের খবর
  • শীতের দাপট কমছেই না উত্তর ভারতে, ঘন কুয়াশায় দেরিতে চলল ১৩টি ট্রেন
Image

শীতের দাপট কমছেই না উত্তর ভারতে, ঘন কুয়াশায় দেরিতে চলল ১৩টি ট্রেন

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): শীতের শিরশিরানিতে কাঁপছে দিল্লি-সহ গোটা উত্তর ভারত। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাবে বৃহস্পতিবারও নিম্নমুখী ছিল তাপমাত্রার পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো কাবু হয়েছেন মানুষজন। একই পরিস্থিতি বজায় ছিল উত্তর প্রদেশ ও বিহারেও। কোথাও তাপমাত্রা নেমেছে অনেকটাই। সব মিলিয়ে ঠান্ডার দাপটে উত্তর ভারতে এদিনও বিপর্যস্ত হয়েছে জনজীবন।

একইসঙ্গে কুয়াশার দাপটে এদিনও রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। ভারতীয় রেল জানিয়েছে, ঘন কুয়াশার জন্য উত্তর রেলওয়ে অঞ্চলে ১৩টি ট্রেন দেরিতে চলেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে বারাউনি-নতুন দিল্লি ক্লোন এক্সপ্রেস, কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল, বিশাখাপত্তনম-নতুন দিল্লি অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, গয়া-নতুন দিল্লি মহাবোধি এক্সপ্রেস প্রভৃতি।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top