News Flash

Image

লক্ষ্মীপুরে মোটর সাইকেল দুর্ঘটনা, হত এক

লক্ষ্মীপুর (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার লক্ষ্মীপুর তলেনগ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায প্রাণ হারিয়েছেন এক তরতাজা যুবক। মর্মান্তিক ঘটানটি ঘটেছে আজ বুধবার দুপুরে। নিহত যুবকের নাম রিয়াজুল রহমান চৌধুরী। তার বাড়ি পূর্ব গোবিন্দপুর গ্রামে বলে জানা গেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেলের আরোহী বাঁশকান্দির করইকান্দি এলাকার মুজিবুর রহমান চৌধুরী। আহত যুবককে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

বিবরণে জানা গেছে, আজ দুপুরে দুই বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। তলেনগ্রাম এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের সড়কের পাশে একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় রিয়াজুলের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের গৃহগ্রামে।

Releated Posts

অরুণাচলের হড়পা বানের জেরে অসমে হাই অ্যালার্ট, বাড়তে পারে নদীর জলস্তর

গুয়াহাটি, ২৪ জুন (আইএএনএস): প্রতিবেশী অরুণাচল প্রদেশের লোয়ার সুবনসিরি জেলায় অতিভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার পরিপ্রেক্ষিতে অসম জুড়ে…

ByByNews Desk Jun 24, 2026

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top