News Flash

Image

করিমগঞ্জে উদ্ধার নকল সোনা, ধৃত তিন

করিমগঞ্জ (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জে উদ্ধার হয়েছে নকল সোনা। পাশাপাশি করিমগঞ্জের সদর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক মহিলা সহ দুই প্রতারক।

আসল সোনা বলে প্রতারণা করে নকল সোনা বিক্রি করতে গিয়ে আজ বুধবার পুলিশের হাতে ধরা পড়েছে বিহারের বাসিন্দা জনৈক পূর্ণ মালি, রাজু মালি, মীরা মালি। জানা গেছে, বিহার থেকে এসে বরাক উপত্যকার তিন জেলায় নেটওয়ার্ক গড়ে তুলেছে একটি প্রতারক চক্র। ওই দলের তিন সদস্য আজ করিমগঞ্জের শহরতলি সরিষা এলাকায় নকল সোনা বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। সন্দেহভাজনরা খবর দেন করিমগঞ্জ সদর থানায়। খবর পেয়ে সরিষায় পৌঁছে সদর পুলিশের একটি দল। পুলিশ তাদের প্রথমে আটক করে থানায় নিয়ে যায়।

করিমগঞ্জ সদর থানার জনৈক আধিকারিক জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিহারের বাসিন্দা বলে স্বীকার করেছে। তিনি জানান, ধৃত তিন প্রতারকের কাছে থেকে প্রায় দুই কেজি নকল সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সন্দেহ প্রকট হলে আজ বিকালে তাদের গ্রেফতার করা হয়।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top