News Flash

  • Home
  • দিনের খবর
  • গোয়ালপোখরে হাত-পা বাঁধা অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
Image

গোয়ালপোখরে হাত-পা বাঁধা অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

গোয়ালপোখর, ১৭ জানুয়ারি (হি.স.) : হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার হল। মৃতের নাম, মহবুল হক(৩৫)। তিনি ধরমপুর ২ গ্রাম পঞ্চায়েতের চুরাকুট্টি এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার গোয়ালপোখর থানার কাঁঠালবাড়ি তিস্তা ক্যানাল এলাকায় তাঁর দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঞ্জিপাড়া লাড়ুখাওয়া যাওয়ার জন্য এক ব্যক্তি মহবুল হকের টোটো ভাড়া করেছিলেন। সোমবার টোটো নিয়ে লাড়ুখাওয়া গিয়েছিলেন মহবুল হক। রাত প্রায় ৯টার দিকে মহবুলের সঙ্গে ফোনে একবার কথা হয়েছিল পরিবারের। এরপর থেকে তাঁর ফোন বন্ধ হয়ে যায়। আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিন সকালে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে পুলিশের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশের বক্তব্য, যে ব্যক্তি মহবুলের টোটো ভাড়া করেছিলেন তাঁরও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁরও মোবাইল ফোন বন্ধ রয়েছে। পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বিশ্বনাথ মিত্র জানান, ময়নাতদন্তের জন্য দেহ ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top