News Flash

  • Home
  • খেলা
  • ভারতের কাছে ৩১৭ রানে লজ্জার হার শ্রীলঙ্কার, তদন্ত করবে ক্রিকেট বোর্ড
Image

ভারতের কাছে ৩১৭ রানে লজ্জার হার শ্রীলঙ্কার, তদন্ত করবে ক্রিকেট বোর্ড

কলম্বো, ১৭ জানুয়ারি (হি.স.) : তিরুঅনন্তপুরমে সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে ৩১৭ রানে হারে প্রচণ্ড ক্ষুব্ধ শ্রীলঙ্কা ক্রিকেট। এই লজ্জার হারের তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় দলের ম্যানেজারকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে।” দ্বীপরাষ্ট্রের ক্রিকেট দলের ম্যানেজারের এই বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এই হারের কারণ কী, তার ব্যাখ্যা দিতে হবে তাঁদের। দ্বীপরাষ্ট্রের এই হতশ্রী হারের কারণ ব্যাখ্যা দিতে হবে পাঁচ দিনের মধ্যে। শ্রীলঙ্কার ক্রিকেট দলের ম্যানেজার, কোচ, অধিনায়ক এবং নির্বাচকদের বক্তব্যও থাকতে হবে এই রিপোর্টে।

প্রসঙ্গত, শেষ ওয়ানডে ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে তুলেছিল পাঁচ উইকেটে ৩৯০ রান। বিরাট কোহলি ১১০ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছিলেন। শুভমন গিল ৯৭ বলে ১১৬ রান করেন। ভারতের রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শেষ হয়ে যায় ৭৩ রানে। মাত্র ২২ ওভার ব্যাট করেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top