News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট : ‌সিদ্ধার্থের হাত ধরে জয়ী বীরবিক্রম
Image

সোনামুড়ায় ক্রিকেট : ‌সিদ্ধার্থের হাত ধরে জয়ী বীরবিক্রম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। চৌষট্টি ঘরের লড়াইয়ের পাশাপাশি ব্যাট-‌বল হাতেও সপ্রতিভ সিদ্ধার্থ মজুমদার। মেট্রিক্স চেস আকাদেমি উদয়পুর শাখার ওই প্রতিভাবান দাবাড়ুটি বর্তমানে মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত ছোটদের ক্রিকেটে নজর কাড়ছে। প্রায় প্রতি ম্যাচেই ওর অলরাউন্ড পারফরম্যান্সে জয় পাচ্ছে বীরবিক্রম ক্লাব। মঙ্গলবার প্রথমে বল হাতে ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ১৮ রান করে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নিয়েছে সিদ্ধার্থ। ওই অলরাউন্ডারটির দাপটে এদিন অনায়াসেই বীরবিক্রম ক্লাব পরাজিত করে রাঙ্গামাটি প্লে সেন্টারকে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে এদিন বীরবিক্রম ক্লাব ৯ উইকেটে পরাজিত করে রাঙ্গামাটি প্লে সেন্টারকে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রাঙ্গামাটি ২৩.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬০ রান করে। দল সর্বোচ্চ ১৯ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে ইমন হুসেন ১৮ এবং সাইদুল ইসলাম ১০ রান করে। বীরবিক্রম ক্লাবের পক্ষে অনিরুদ্ধ দেবনাথ (‌৪/‌১৫), সিদ্ধার্থ মজুমদার (‌২/‌৮) এবং শুভপ্রতিক দাস (‌২/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে বীরবিক্রম ক্লাব ১৭.‌৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে কুলদীপ সরকার ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে এবং সিদ্ধার্থ মজুমদার ৬৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যায়।‌‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top