News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে : শিক্ষামন্ত্রী
Image

খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  মোহনপুর মহকুমার তুলাবাগানের উত্তর দেবেন্দ্রনগর উচ্চবিদ্যালয় মাঠে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুুশান্ত চৌধুরী৷ সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরিতে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা৷
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীকে নিতে হবে৷ আগামীদিনে জনজাতি অধ্যষিত এলাকাতেও এই ধরনের মাঠ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ছেলেমেয়েদের শারীরিক ও মানসিকভাবে সুুস্থ রাখার জন্য খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সুুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার৷ গরীব অংশের মানুষকে পাকা বাড়ি করে দেওয়া হচ্ছে৷ প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয়জল ও বিদ্যতের সংযোগ দেওয়া হচ্ছে৷ শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন এই মাঠে অনুশীলন করে ভবিষ্যতে নতুন প্রতিভা বিকশিত হবে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে ৭০ কোটি টাকার প্রকল্প পর্যায়ক্রমে রূপায়ণ করা হচ্ছে৷ দশরথ দেব স্টেডিয়ামে ৫ কোটি টাকা ব্যয়ে হকি খেলার জন্য সিন্থেটিক টার্ফ মাঠ তৈরি করা হবে৷ ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে৷ পানিসাগরে অবস্থিত আ’লিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিে’র জন্য সিন্থেটিক টার্ফ তৈরি করার কাজ চলছে৷ খোয়াইয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরির কাজও প্রায় শেষের পথে৷ রাজ্যের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আক’ষ্ট করতে রাজ্যের ১,৫০০টি ক্লাবকে ২০ হাজার টাকা করে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে৷ রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকার ৮টি জেলায় মাল্টিপারপাস ইণ্ডোর হল তৈরি করার জন্য ৪০ কোটি টাকার ম’রি দিয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের ফলে নতুন নতুন ক্রীড়া প্রতিভা বিকশিত হবে৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, লেফুঙ্গা বিএসির চেয়ারম্যান রণবীর দেববর্মা৷ এই অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ৫০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top