News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুুবিধার্থে ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে : জনজাতি কল্যাণমন্ত্রী
Image

জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুুবিধার্থে ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে : জনজাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  রাজ্যের জনজাতিদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ জনজাতি অধ্যষিত এলাকার পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে৷ এজন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে৷ জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুুবিধার্থে ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে৷ আজ মুঙ্গিয়াকামী ইংরেজি মাধ্যম উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি ছাত্রী আবাসের শিলান্যাস করে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেন৷ অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে জনজাতি ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত আবাস রয়েছে সেগুলির পরিকাঠামো উন্নয়ন ও দৈনন্দিন খাবার খরচ বৃদ্ধি করা হয়েছে৷ জনজাতি ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় উৎসাহিত করার জন্য সারা রাজ্যে ৪০০টি কোচিং সেন্টার খোলা হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডা. অতুল দেববর্মা, মুঙ্গিয়াকামী বিএসির চেয়ারম্যান সুুনীল দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সহধিকর্তা আনন্দহরি জমাতিয়া প্রমুখ৷ উল্লেখ্য, এই ছাত্রী আবাস নির্মাণে ব্যয় হবে ৩ কোটি টাকা৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top