News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিএমসির নতুন চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন
Image

টিএমসির নতুন চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নতুন চক্ষু অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শুক্রবার৷ ফলক উন্মোচন করে নতুন চক্ষু অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ২০০৫ সালে টিএমসি পথ চলা শুরু করে৷ মাঝে অনেক সমস্যা হয়েছিল৷ আগে চুক্ষু বিভাগ ও ইএনটি বিভাগ এক সাথে ছিল৷ জায়গার সমস্যা ছিল৷ নতুন বিল্ডিং হওয়ার পর কিছু জায়গা খালি হয়৷ তারপর চক্ষু বিভাগ পৃথক ভাবে করা হয়েছে৷ এতে এখন সুবিধা হবে৷ নতুন চক্ষু অপারেশন থিয়েটার চালু করার ফলে মানুষের সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷ তিনি আরও বলেন অর্থের সমস্যা থাকলে সরকার বিষয়টি দেখবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন চোখের জন্য ভারত সরকারের অনেক গুলি স্কিম রয়েছে, সেই গুলিকে বাস্তবায়িত করে উন্নত মানের পরিষেবা প্রদান করা গেলে পার্শবর্তি বাংলাদেশ থেকেও রোগীরা চিকিৎসার জন্য রাজ্যে আসবে৷ এইদিনের অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার অরিন্দম দত্ত, টিএমসি-র এমএস ডাক্তার জয়ন্ত কুমার পোদ্দার সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top