News Flash

  • Home
  • দেশ
  • মহিলাকে খুনের পর কবর দেওয়া হল দেহ, দিল্লি পুলিশের জালে ৪ অভিযুক্ত

মহিলাকে খুনের পর কবর দেওয়া হল দেহ, দিল্লি পুলিশের জালে ৪ অভিযুক্ত

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): রোমহর্ষক ঘটনা ঘটল দিল্লির মঙ্গলপুরী এলাকায়। বছর ৫৪-র এক মহিলাকে খুন করার পর তাঁর দেহ কবরে পুঁতে দিল অভিযুক্তরা। এই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে প্রধান অভিযুক্ত মোবিন। গ্রেফতার করা হয়েছে কবরস্থানের কেয়ারটেকারকেও। দিল্লি পুলিশ জানিয়েছে, কবরস্থানের কেয়ারটেকার ও মূল অভিযুক্ত মোবিন-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে দেহ কবর দেওয়ার অনুমতি দিয়েছিল কবরস্থানের কেয়ারটেকার।

বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত মোবিন-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৫৪ বছর বয়সী এক মহিলাকে খুন করার পর তাঁর দেহ কবরে পুঁতে দিয়েছিল অভিযুক্তরা। মৃত ওই মহিলার নাম-মীনা। মঙ্গলপুরী এলাকার একটি কবরস্থানে ওই মহিলার দেহ পুঁতে দেওয়া হয়। ধৃতদের জেরা করার পর পুলিশ জানতে পারে মীনাদেবীর দেহ কবরে পুঁতে দিয়েছে তারা, এরপর বুধবারই ওই মহিলার দেহ কবর থেকে তোলা হয়।

আউটার দিল্লির ডিসিপি হরেন্দ্র কুমার সিং জানিয়েছেন, গত ২ জানুয়ারি মঙ্গলপুরী থানায় এক মহিলার নিখোঁজ ডায়েরি করা হয়। আমাদের টিম তদন্ত শুরু এবং তদন্তের সময় আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণ উদ্ধার করেছি। আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছিলাম। ওই মহিলাকে খুনের অভিযোগে প্রধান অভিযুক্ত মোবিন, রেহান ও নবীনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতার করা হয় কবরস্থানের কেয়ারটেকারকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঋণের টাকা পরিশোধ করতে না পারার জন্যই মহিলাকে খুন করেছে তারা।

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top