News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাতাস এখনও দূষিতই; উত্তর ভারতে কমেছে কুয়াশা, তবুও বিঘ্নিত ট্রেন পরিষেবা
Image

দিল্লির বাতাস এখনও দূষিতই; উত্তর ভারতে কমেছে কুয়াশা, তবুও বিঘ্নিত ট্রেন পরিষেবা

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লি এখনও বায়ুদূষণের কবলে। বৃহস্পতিবার সকালে দিল্লিতে দূষণের পরিমান কিছুটা কম থাকলেও, এখনও দূষিতই। দিল্লিতে বাতাসের গুণগতমান কমে ৩১২-এ পৌঁছে যায়, যা খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। প্রবল ঠান্ডার মধ্যে দূষণে নাজেহাল হতে হচ্ছে দিল্লিবাসীকে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝা ও হাওয়ার গতির সুবাদে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কমেছে কুয়াশা। তবুও, এদিন বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও বাতাসের গতির কারণে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশে কুয়াশার দাপট কিছুটা কমেছে। যদিও পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারে ঘন কুয়াশা ছিল এদিনও। কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারও রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে উত্তর ভারতে। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ২৩টি ট্রেন দেরিতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে মোট ২৩টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিল্লি এক্সপ্রেস প্রভৃতি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top