News Flash

Image

গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছল ভারতীয় দল

কলকাতা, ১১ জানুয়ারি (হি. স.) : গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবেন রোহিত শর্মারা। তার আগে বুধবার কলকাতায় এসে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।
গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচ জিতে কলকাতায় খেলতে এসেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবেন রোহিত শর্মারা। ইডেনে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা। তবে বুধবার শহরে এলেও অনুশীলন করবেন না তাঁরা । বোর্ডের তরফে জানানো হয়েছে যে, এ দিন টিম ইন্ডিয়া কোনও অনুশীলনই করবে না। ম্যাচের আগে কোনও সাংবাদিক বৈঠকও বুধবার করবে না মেন ইন ব্লুজ।
দু’টি একদিনের ম্যাচের মধ্যে মাত্র একদিনের অবসর। তাই বুধবার বিশ্রাম নিতে চাইছেন রোহিতরা। সেই সঙ্গে রাহুল দ্রাবিড়ের জন্মদিন পালনে মাততে চায় ভারতীয় দল।
এদিন গুয়াহাটি থেকে কলকাতা আসার ছবি পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবরা। প্রথম একাদশে এখন কুল-চা জুটিকে দেখা না গেলেও দলে রয়েছেন তাঁরা। গুয়াহাটিতে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে রোহিত শর্মার দল। সেই ম্যাচে যুজবেন্দ্র চাহাল খেললেও কুলদীপ যাদব প্রথম একাদশে জায়গা পাননি। বিশেষজ্ঞরা মনে করছেন ইডেনেও তাঁদের একসঙ্গে দেখার সম্ভাবনা খুবই কম।
ইডেনে শেষ একদিনের ম্যাচ হয়েছিল ২০১৭ সালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ৫০ রানে জিতেছিল ভারত। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার একটি একদিনের ম্যাচ ইডেন পেয়েছিল। কিন্তু করোনার জন্য সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হয়েছিল ইডেনে। সেটাই ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top