News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বিদ্যৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের বিকাশে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে
Image

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বিদ্যৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী, উত্তর পূর্বাঞ্চলের বিকাশে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ উন্নত ভারত গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার গত ৮ বছর ধরে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ কেন্দ্রীয় সরকারের লক্ষ্য আত্মনির্ভর ভারত গড়ে তোলা৷ এজন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রের বিকাশে অগ্রাধিকার দিয়েছে৷ আজ সোনামুড়ার নতুন টাউনহলের কনফারেন্স হলে কেন্দ্রীয় বিদ্যৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী কৃশান পাল গুর্জার একথা বলেন৷ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, উত্তর পূর্বা’লের বিকাশে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে৷ এজন্য পূবে সক্রিয় হও (অ্যাক্ট ইস্ট) নীতি গ্রহণ করা হয়েছে৷ এই অ’লের জনজাতি মানুষের সার্বিক বিকাশে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা৷ এজন্য বাজেটে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ এই অ’লের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গত ৮ বছরে আমূল পরিবর্তন এসেছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলেই এই অ’লের উন্নয়নে গতি এসেছে৷ 

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বিদ্যৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী বলেন, উত্তর পূর্বা’লের বিকাশে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে ত্রিপুরা রাজ্যেরও অগ্রগতির পথ সুুগম হচ্ছে৷ ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়িত করছে রাজ্য সরকার৷ ত্রিপুরা সহ উত্তর পূর্বা’লের রাজ্যগুলির জনজাতি অংশের মানুষের কল্যাণেও কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে৷ জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশে একলব্য সুকলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে৷ ক’ষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পিএম কিষাণের মতো প্রকল্প চালু করেছে৷ এতে রাজ্যের ক’ষকগণ লাভবান হচ্ছেন৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জল জীবন মিশনে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি বাড়িতে পরিশ্রত পানীয়জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে৷ ত্রিপুরায় এই মিশনে এখন পর্যন্ত ৪ লক্ষ ২৫ হাজার বাড়িতে পানীয়জলের সুুযোগ পৌঁছে গেছে৷ 

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় বিদ্যৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী ত্রিপুরার প্রাক’তিক সম্পদকে কাজে লাগিয়ে শিল্প স্থাপনের প্রচেষ্টা চলছে৷ এজন্য কেন্দ্রীয় সরকার সব রকম সহায়তা করবে৷ কেন্দ্রীয় বিদ্যৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী ক’শান পাল গুর্জার এদিন কাঁঠালিয়া ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন৷ তিনি মনারচক গ্রাম প’ায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পের তিনটি আবাস পরিদর্শন করেন৷ তাছাড়া তিনি ধনপুর পানীয়জল পরিশোধন প্রকল্প, শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রাবাস, বড়নারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভবন, রুরবান প্রকল্পে বাগান বাড়ি ইংলিশ মিডিয়াম সুকলের ভবন নির্মাণের কাজ পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিভিন্ন সুুবিধাভোগীদের সাথে মতবিনিময়ও করেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top