News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগে উত্তেজনা বড়জোড়ার মানাচরে
Image

বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগে উত্তেজনা বড়জোড়ার মানাচরে

বাঁকুড়া, ৯জানুয়ারি (হি. স.) : বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার বড়জোড়ার ছোটো মানাচর এলাকায়।

রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলের বড়জোড়া ১ মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ । বড়জোড়া ব্লকের দামোদর নদের ছোটো মানাচর রামকৃষ্ণ পল্লীর ৫৩ নং বুথে সোমবার সকালে দেখা যায় বিজেপির দলীয় পতাক আধ পোড়া অবস্থায় বাঁশের উপর বাঁধা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মানাচর এলাকায় চাঞ্চল্য যেমন ছড়িয়েছে তেমনি একটা চাপা উত্তেজনাও রয়েছে। তবে কে বা কারা এই ধরনের কাজ করেছে তা কেউ বলতে না পারলেও বিজেপি তৃনমূলের দিকেই আঙ্গুল তুলেছে।
দলের মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচনে র মুখে এলাকায় সন্ত্রাস কায়েম করতে তৃণমূল এই সব কান্ড করছে।তিনি বলেন পঞ্চায়েতে গতবার বিরোধীদের নমিনেশন জমা করতেই দেয়নি তৃণমূল। এবার মানুষ কড়ায় গন্ডায় তার হিসেব বুঝে নেবে। আর সেটা বুঝতে পেরে তৃনমূলী দুস্কৃতিরা নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই পতাকা কারা পুড়িয়েছে তার তদন্ত দাবি করে বড়জোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গোবিন্দ বাবু। এই ঘটনার প্রেক্ষিতে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখার্জি বলেন, তৃণমূল এই ঘটনার সঙ্গে বিন্দু মাত্র জড়িত নয়। কারন তৃণমূল কখনো নোংরা রাজনীতি করে না। তবে যারা এই কাজ করেছে তারা দুষ্কৃতী।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top