News Flash

  • Home
  • দিনের খবর
  • গাড়ি দুর্ঘটনায় আহত কেরলের স্বরাষ্ট্র সচিব ও পরিবারের সদস্যরা, সকলেই চিকিৎসাধীন হাসপাতালে
Image

গাড়ি দুর্ঘটনায় আহত কেরলের স্বরাষ্ট্র সচিব ও পরিবারের সদস্যরা, সকলেই চিকিৎসাধীন হাসপাতালে

আলাপ্পুঝা, ৯ জানুয়ারি (হি.স.): গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন কেরলের স্বরাষ্ট্র সচিব ডঃ ভি বেণু। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সারদা মুরলীধরণ, তাঁদের ছেলে, গাড়ির চালক ও আরও দু’জন। সোমবার ভোররাতে কায়মকুলামের কাছে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর সবাইকে পারুমালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।

পুলিশ জানিয়েছে, কেরলের স্বরাষ্ট্র সচিব এবং তাঁর পরিবারের সদস্যরা কোচি থেকে তিরুবনন্তপুরমে ফিরছিলেন, ভোররাত একটা নাগাদ কায়মকুলামের কাছে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই সকলকে উদ্ধার করে পারুমালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top