News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজধানীর রাস্তায় মেয়র নির্বাচন ঘিরে আপ-বিজেপি বিক্ষোভ, ঠান্ডাতেও চলল জলকামান
Image

রাজধানীর রাস্তায় মেয়র নির্বাচন ঘিরে আপ-বিজেপি বিক্ষোভ, ঠান্ডাতেও চলল জলকামান

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : দিল্লির মেয়র নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজপথ। বিজেপি এবং আম আদমি পার্টির কর্মীরা একে অন্যের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামেন। আপ সমর্থকরা বিজেপির সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখান, অন্যদিকে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে জড়ো হয় বিজেপি। গেরুয়া শিবিরের ২০০০ কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান চালায় দিল্লি পুলিশ।

প্রবল শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা দেশের রাজধানীর। কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে চড়চড় করে। সমস্ত গোলমালের সূত্রপাত বেশ কিছুদিন আগে। রাজধানীর নতুন মেয়র নির্বাচন করতে বৈঠকে বসেছিল বিজেপি এবং আপ। সেই বৈঠকই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। দুই দলের কাউন্সিলররা হাতাহাতি শুরু করেন। চলে চড়া গলায় স্লোগান। এর ফলে ভেস্তে যায় দিল্লির মেয়র নির্বাচন। দুই দলই দাবি করে, তাদের কাউন্সিলররা আহত হয়েছেন।
প্রসঙ্গত, দিল্লির পুরসভা নির্বাচনে বড় জয় পেয়েছে আপ। ২৫০ আসনের মধ্যে ১৩৪টি জিতেছিল তারা। আপের তরেফ শেলি ওবেরয় এবং আশু ঠাকুরকে মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ১০৪টি আসন জেতা বিজেপির মেয়র মুখ রেখা গুপ্তা। এই তিনজন ছাড়াও দিল্লি থেকে বিজেপির সাতজন লোকসভার সাংসদ, আপের তিনজন রাজ্যসভার সদস্য এবং দিল্লি স্পিকারের ১৪ জন আপ বিধায়ক মেয়র হওয়ার দৌড়ে আছে। আশ্চর্যজনকভাবে এই লড়াইয়ে অংশই নেয়নি কংগ্রেস।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top