News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১১টি দোকান
Image

কাঞ্চনপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১১টি দোকান

কাঞ্চনপুর(ত্রিপুরা), ৯ জানুয়ারি(হি. স.) : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছে এগারোটি দোকান। উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর থানাধীন সাতনালায় ওই ঘটনায় ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনেই দোকানগুলো পুড়ে ছাই হয়েছে। সোমবার ভোর রাতে ওই অগ্নিকাণ্ডে বাজারের এগারোটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এদিকে, ওই ঘটনায় বাজারের সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জনৈক প্রত্যক্ষদর্শীর কথায়, সোমবার ভোর চারটা নাগাদ বিকট আওয়াজ শোনে ঘর থেকে বেরিয়ে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন তিনি। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়। খবর পেয়ে কাঞ্চনপুরের দমকল কর্মীরা ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগস্ত ব্যবসায়ীদের ধারনা, নাশকাতার আগুনে দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে হবে বলে দাবি ব্যবসায়ীদের। পুলিশ ওই ঘটনা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top