News Flash

  • Home
  • দেশ
  • তুনিশা মৃত্যু মামলায় ফের জামিন অধরা শিজানের
Image

তুনিশা মৃত্যু মামলায় ফের জামিন অধরা শিজানের

মুম্বই, ৭ জানুয়ারি (হি.স.) : আরও দু-দিন থানে সেন্ট্রাল জেলের কুঠুরিতেই থাকতে হবে অভিনেতা শিজান খানকে। গত ২৪ ডিসেম্বর ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’-এর সেটে অভিনেত্রী তুনিশ শর্মার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল মায়ানগরীতে। পরদিনই অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হন প্রাক্তন প্রেমিক তথা সহ-অভিনেতা শিজান খান। শনিবার ভাসি কোর্টের তরফে শিজান খানের জামিনের আর্জির শুনানি পিছিয়ে দেওয়া হয় আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। ২০ বছর বয়সী তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ রয়েছে শিজানের বিরুদ্ধে।

অন্যদিকে, শিজানের আইনজীবীর দাবি, পুলিশের নিষ্কৃতার জেরে ‘নির্দোষ’ শিজান ও তাঁর পরিবার চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে, বলে জানান তিনি। শিজানের গ্রেফতার ‘অনৈতিক এবং বেআইনি’ ফের দাবি করেন অভিযুক্তর আইনজীবী।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, শিজানের সঙ্গে তাঁর ‘সিক্রেট গার্লফ্রেন্ড’-এর মুছে ফেলা চ্যাট ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বহু মেয়ের সঙ্গেই ফোনে কথা হত শিজানের।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top