News Flash

  • Home
  • দিনের খবর
  • বালুরঘাটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
Image

বালুরঘাটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বালুরঘাট, ৭ জানুয়ারি (হি.স.) : অল ইন্ডিয়া লইয়ারস ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর আক্রমণের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করল আইনজীবীরা। শনিবার বালুরঘাট জেলা আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন অল ইন্ডিয়া লইয়ারস ইউনিয়নের বালুরঘাট আদালত শাখার আইনজীবীরা।

যারা বিকাশ ভট্টাচার্যের উপর আক্রমণ চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামীদিনে তাঁরা আরও বড় আন্দোলনে নামবে বলে সাফ জানিয়েছেন তাঁরা। অল ইন্ডিয়া লইয়ারস ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক শিবতোষ চট্টোপাধ্যায় বলেন, ‘বিকাশ রঞ্জনের উপর আক্রমণের ঘটনা ঘটিয়েছে তৃণমূলের মদতপুষ্ট ব্যক্তিরা। বাড়িতে হামলা চালান হয় গত ৩ জানুয়ারি। এই ঘটনার প্রতিবাদেই এদিন বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।‘

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top