News Flash

  • Home
  • প্রধান খবর
  • নন্দীগ্রামে শহিদ স্মরণ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের
Image

নন্দীগ্রামে শহিদ স্মরণ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের

হলদিয়া, ৭ জানুয়ারি (হি.স.): শনিবার নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

শনিবার নন্দীগ্রাম দিবসে কাকভোরে মোমবাতি মিছিল করে ভাঙাবেড়ায় শহিদ বেদিতে মাল্যদান করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরপর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন কুলান ঘোষ । তিনি বলেন, ঠিক সিপিএমের মতই বিজেপির শুভেন্দু অধিকারীও মিথ্যা মামলায় ফাঁসানোর রাজনীতি করছেন। তিনি বলেন, “আগে সিপিএম সকলকে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক। সেই রাজনীতি আবার ফিরছে। বেইমান, গদ্দার শুভেন্দু সিবিআই, এনআইএ দেখিয়ে নিরাপরাধ তৃণমূল কর্মীদের, নিরাপরাধ নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে। ভগবান, আল্লাহ থাকলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব।” নারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে আরও একবার শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির দাবিও তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। গ্রেফতারি এড়াতে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন বলেই খোঁচা তাঁর।

এদিন শহিদ বেদিতে মাল্যদান করে বিজেপিও। এই কর্মসূচি নিয়েও শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন কুণাল। তাঁর মতে, “নন্দীগ্রামে শহিদদের রক্ত দিয়ে কেরিয়ার গড়েছেন শুভেন্দু। তাই তাঁর শ্রদ্ধা জানানোর কোনও অধিকার নেই।” এদিকে, শহিদ স্মরণ মঞ্চ থেকে নন্দীগ্রামবাসীকে সুখবর দেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি জানান, খুব শীঘ্রই হলদিয়া এবং নন্দীগ্রাম সংযোগকারী সেতু তৈরি হবে। সেতু তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে বলেই জানান তিনি। একথা শুনে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top