News Flash

  • Home
  • দিনের খবর
  • অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন উত্তরপ্রদেশের মন্ত্রী ইয়াকুব কোরেশী
Image

অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন উত্তরপ্রদেশের মন্ত্রী ইয়াকুব কোরেশী

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : বিএসপি প্রধান মায়াবতীর ঘনিষ্ঠ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ইয়াকুব কুরেশি অবশেষে শুক্রবার গভীর রাতে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে। দিল্লি পুলিশের সহায়তায় জাতীয় রাজধানীর চাঁদনি মহল এলাকা থেকে ছেলে ইমরানের সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। ইয়াকুব ও ইমরানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়।

মাংস প্যাকেজিং-প্রক্রিয়াকরণের লাইসেন্সবিহীন ব্যবসা চালানোর জন্য ইয়াকুব কোরেশিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গত বছরের ২৮ নভেম্বর হাজি ইয়াকুব কুরেশির ছেলে ফিরোজকে বসুন্ধরা (গাজিয়াবাদ) থেকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, গত বছরের ৩১ মার্চ মিরাটের পুলিশ বেআইনিভাবে একটি মাংসের কারখানা চালানোর জন্য প্রাক্তন মন্ত্রী ইয়াকুব কুরেশি, তার স্ত্রী সানজিদা বেগম, ছেলে ইমরান এবং ফিরোজ, ম্যানেজার মোহিত ত্যাগী সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর ইয়াকুব পরিবারসহ পালিয়ে যায়। তবে স্ত্রী সানজিদা বেগম আগাম জামিনে আছেন।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top