News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার যুদ্ধবিরতির নির্দেশ প্রত্যাখ্যান ইউক্রেনের
Image

রাশিয়ার যুদ্ধবিরতির নির্দেশ প্রত্যাখ্যান ইউক্রেনের

কিয়েভ-মস্কো, ৬ জানুয়ারি (হি.স.): অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া নির্দেশ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। রুশ অর্থোডক্স গির্জার অনুরোধে রাশিয়ার প্রেসিডেন্ট গতকাল বৃহস্পতিবার তার প্রতিরক্ষা মন্ত্রীকে আজ শুক্রবার থেকে ইউক্রেনের ফ্রন্টলাইনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন । তবে ইউক্রেন সাফ জানিয়ে দিয়েছে, তারা যুদ্ধবিরতিতে যাবে না।

এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব। ইউক্রেইন বিদেশি ভূখণ্ডে আক্রমণ চালাচ্ছে না। নিজেদের ভূখণ্ড দখলকারীদের ধ্বংস করছে।

প্রসঙ্গত, অর্থোডক্স খ্রিস্টানরা ৬ ও ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করবে। ইউক্রেইন ও রাশিয়ায় অনেক অর্থোডক্স খ্রিস্টান রয়েছে। ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির যে নির্দেশনা দিয়েছেন, তা শুক্রবার মধ্যদুপুর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ক্রেমলিন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির ঘোষণা এল।-

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026

জাপানে মাউন্ট ফুজির কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প, আহত ১০

টোকিও, ২৭ জুন (আইএএনএস): জাপানের ইয়ামানাশি প্রিফেকচার এবং সংলগ্ন এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন সামান্য…

ByByNews Desk Jun 27, 2026

অপারেশন ‘অমিস্তাদ’: ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন অমিস্তাদ’ শুরু করেছে। শুক্রবার ভারতীয় বায়ুসেনার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top