News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান
Image

ত্রিপুরায় পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান

আগরতলা, ৬ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় পুলিশ কর্মীদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে ২০২২ সালের জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। এরমধ্যে লাইফ টাইম অ্যাচিভার, 2022 পুরস্কার পান প্রাক্তন টিপিএস আধিকারিক প্রদ্যুৎ ভৌমিক, টিএসআর ব্যাটেলিয়নের মধ্যে সেরা ক্লারিকেল স্টাফ পুরস্কার পান সুবেদার অঞ্জন মজুমদার, সিভিল পুলিশ ইউনিটের মধ্যে সেরা ক্লারিকেল স্টাফ পুরস্কার প্রদান করা হয়েছে এলডি ক্লার্ক রাজীব সিংহকে।

২০২২ সালের সেরা ইনভেস্টিগেটরের পুরস্কার পান খোয়াই থানার টিপিএস আধিকারিক রাজীব সূত্রধর, পুলিশম্যান অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করা হয় দক্ষিণ ত্রিপুরা জেলার ডেপুটি পুলিশ সুপার দুলাল চন্দ্র দত্তকে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সেরা থানার পুরস্কার প্রদান করা হয় খোয়াই থানাকে, বিট ব্যবস্থার জন্য সেরা থানার পুরস্কার দেওয়া হয় গোমতী জেলার বীরগঞ্জ থানাকে, ২০২২ সালের সেরা থানা হিসেবে পুরস্কার প্রদান করা হয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স (এনসিসি) থানাকে।

বিট ব্যবস্থার জন্য সেরা জেলা হিসেবে পুরস্কার প্রদান করা হয় ঊনকোটি জেলাকে, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের সেরা ইউনিট হিসেবে সাইবার ক্রাইম ইউনিটকে পুরস্কার প্রদান করা হয়। টিএসআর ব্যাটেলিয়নের মধ্যে সেরা পুরস্কার পায় দ্বাদশ ব্যাটেলিয়ন এবং ২০২২ সালের সেরা জেলা হিসেবে পুরস্কার প্রদান করা হয় দক্ষিণ ত্রিপুরা জেলাকে। পুরস্কার প্রাপক প্রত্যেকের হাতে পুরস্কারগুলি তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷

পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে টিএসআরের প্রথম, দ্বিতীয়, সপ্তম, দশম, একাদশ ব্যাটেলিয়নের জওয়ান, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ, মহিলা পুলিশ এবং হোমগার্ডের জওয়ানরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top