News Flash

  • Home
  • খেলা
  • এক গোলের জবাবে ৫ গোল জুয়েলসকে হারালো ফরোয়ার্ড
Image

এক গোলের জবাবে ৫ গোল জুয়েলসকে হারালো ফরোয়ার্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। দুর্দান্ত জয় ফরোয়ার্ড ক্লাবের। হারিয়েছে জুয়েলস অ্যাসোসিয়েশনকে। গুরুত্বপূর্ণ সুপার লিগের খেলায় ফরোয়ার্ড ক্লাবের এই জয় সাফল্যের লক্ষ্যে অনেকটা কাজে আসবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সুপার লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ফরওয়ার্ড ক্লাব ও জুয়েলস আসোসিয়েশনের খেলার প্রথমার্ধ এক-এক গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড ক্লাব এতটাই জ্বলে ওঠে যে শেষ দিকের ১১ মিনিটে পরপর চার গোল করে দলের জন্য জয় নিশ্চিত করে নেয়। খেলা শুরুতে ২৮ মিনিটের মাথায় জুয়েলসের জগন্নাথ জমাতিয়ার গোলে ১-০তে লিড নেয়। কিন্তু পরবর্তী মিনিটেই ফরোয়ার্ড ক্লাবের বিদেশি খেলোয়াড় চীসানো গোলটি শোধ করে সমতায় ফিরে আনে। দ্বিতীয়ার্ধের দীর্ঘক্ষণ আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে কেটে গেলেও খেলার ৭৮ মিনিটের মাথায় ফরোয়ার্ডের সানা সিং এবং ২ মিনিট বাদে চীসানো পরপর দুটি গোল করলে ব্যবধান ফরওয়ার্ডের পক্ষে ৩-১ হয়। ৬ মিনিট বাদে তিন মিনিটের ব্যবধানে ফরোয়ার্ডের ক্রিস্টোফার পরপর দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৫-১ হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, অরিন্দম মজুমদার, আদিত্য দেববর্মা ও বিপ্লব সিংহ। দিনের খেলা: লাল বাহাদুর ব্যায়ামাগার বনাম এগিয়ে চলো সংঘ, বেলা দুইটাই, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top