আগরতলা, ৬ জানুয়ারি(হি. স.) : পুকুরের জলে ভাসমান যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই যুবকের। কারন মৃতের পরিবারের সদ্যসরা জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ মৃগি রোগে আক্রান্ত ছিলেন ওই যুবক।পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কল্যানপুর থানার প্রত্যন্ত এলাকার এক পুকুর থেকে অমরজিৎ দেববর্মা(২২)-র মৃতদেহ উদ্ধার হয়েছে। কল্যানপুর থানা এলাকায় টিচারপাক এডিসি ভিলেজের বাসিন্দা ছিলেন অমরজিৎ। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কল্যানপুর হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন খুঁজে পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

পুকুরে যুবকের মৃতদেহ উদ্ধার
Tags:
Releated Posts
‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…
ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী
নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…


















