ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে দুর্দান্ত জয় এনএসআরসিসি-র। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় এনএসআরসিসি ৯৯ রানের ব্যবধানে জুটমিল প্লে সেন্টারকে হারিয়ে চমক তৈরি করেছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে এনএসআরসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কুয়াশা ও মন্দ আলোর জন্য ম্যাচ শুরুতে দেরি হওয়ায় ওভার কমিয়ে ১৫ করা হয়। নির্ধারিত ১৫ ওভারে এনএসআরসিসি ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অর্কজিৎ চক্রবর্তীর ৫৮ রান, স্পন্দন বণিকের অপরাজিত ২৬ রান এবং সিদ্ধার্থ দে’র ২৩ রান উল্লেখযোগ্য। জুট মিল প্লে সেন্টারের দীপায়ন সেন ২২ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে জুটমিল প্লে সেন্টারের ছেলেরা নয় উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করতে নির্ধারিত ১৫ ওভার শেষ হয়ে যায়। এন এস আর সি সি’র সিদ্ধার্থ দে ও শঙ্খদীপ দাস দুটি করে উইকেট পেয়েছে। সিদ্ধার্থ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জুটমিল প্লে সেন্টারকে হারালো এনএসআরসিসি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















